আত্রাইয়ে নিখোঁজের দুই দিন পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ১৫:৫৬
অ- অ+

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের দুই দিন পর গীতারাণী কবিরাজ (৫৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোপাড়া ইউনিয়নের বলরামচক (চকবাঁকা) গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের মদন কবিরাজের স্ত্রী গীতারাণী কবিরাজ সোমবার পারিবারিক দ্বন্দ্বের জেরে নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না।

বুধবার সকালে স্থানীয় লোকজন তার বাড়ির কাছের একটি পরিত্যক্ত ঘরে ওই নারীর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, ধারণা করা যাচ্ছে তিনি নিখোঁজের দিনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল কি না, বা ঋণের চাপে আত্মহত্যা করেছে কি না তা এখনো স্পষ্ট নয়। তবে তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৪২
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও কাজী গুলশান আরা গ্রেপ্তার
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস