যশোরে ২০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ১৬:০২
অ- অ+

যশোরের শার্শায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মকছেদ আলী উপজেলার মহিষা মোল্লাপাড়া গ্রামের মৃত-কোরবান আলীর বাসিন্দা।

এঘটনায় মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে শার্শা থানায় মালমা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশুটি খেলতে বের হয়। এ সময় মকছেদ আলী টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে গ্রামের একটি ঘেরের পাড়ে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা করা হয়। পরে শিশুটিকে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ভয়ে শিশুটি প্রথমে পরিবারের কাউকে বিষয়টি জানায়নি। এরপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এক প্রতিবেশী নারীর কাছে ঘটনার কথা জানায়। পরে ওই নারীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা তার মেয়ের কাছে ঘটনার বিস্তারিত শোনেন। পরে এঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল রাতে মামলা দায়ের করেন। মামলা পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে আজ বুধবার সকালে গ্রেপ্তার করে।

জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি তাঁদের প্রতিবেশী এবং শিশুটি তাঁকে চাচা বলে ডাকত।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, শিশু ধর্ষণের অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপানি
দুর্গাপূজা নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে এসআরবি-১৩
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে: চিফ হুইপ