রাজধানীতে ফলের আড়তে চাঁদাবাজির সময় হাতেনাতে ১২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ১৩:০৮
অ- অ+

রাজধানীর তুরাগের কামারপাড়া ফলের আড়তে চাঁদাবাজির অভিযোগে একটি চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানের সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী।

র‍্যাব জানায়, গত ১৯ আগস্ট তুরাগ থানার কামারপাড়া ফলের আড়তে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত চক্রটির ১২ সদস্যকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে র‍্যাব জানতে পারে, চক্রটি প্রতিদিন ফল ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করত। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ভ্যান, রিকশা ও কাভার্ডভ্যান আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করা হতো। অভিযানের সময় চাঁদা হিসেবে আদায় করা ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব আরও জানান, গত এক মাসে র‍্যাব দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে। এসব ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র রয়েছে।

তিনি বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব ভবিষ্যতেও আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার
Youth Dividend with AI: Lighting the Economic Future of Bangladesh
উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ
কলকাতায় আগুনে ৯ জন বাংলাদেশির মৃত্যু: হোটেল ‘শিখা ইন’-এর ইজারাদার গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা