ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার জাল জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ১৭:৩২
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। এ ঘটনায় ‘হাজি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে শহরের টানবাজার এলাকার হক প্লাজার দ্বিতীয় তলায় ‘হাজি এন্টারপ্রাইজ’-এ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪১ বস্তা নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার পরিমাণ আনুমানিক ২ হাজার ৫০০টি। প্রতিটি জালের গড় মূল্য প্রায় ২ হাজার টাকা হিসেবে জব্দ করা জালের মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানান।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল।

অভিযান শেষে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নিষিদ্ধ জাল মজুত রাখার অভিযোগে ‘হাজ্বী এন্টারপ্রাইজ’-এর মালিক নুরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদারগঞ্জে নিখোঁজের দুইদিন পর অটোচালকের লাশ উদ্ধার  
নতুন রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন
পথশিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে পুরস্কার, খেলাধুলার আয়োজন
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা