শ্রীপুরে নিরাপদ খাদ্য আইনে চায়না ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ১৭:৫৮
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চায়না ফ্যাক্টরিকে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।

অভিযানকালে নিরাপদ খাদ্য আইন ও খাদ্য উৎপাদন-সংক্রান্ত বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়। আইন অমান্য করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ অর্থদণ্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যে ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১২ সাংবাদিক আটক
‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে উত্তাল দিল্লি, ফের বন্ধ মেট্রো স্টেশন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৪২
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম