মিরপুর বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ১৮:০৮
অ- অ+

ঢাকার মিরপুর বিভাগের সাত থানায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মিরপুর বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা দিনভর এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর মডেল থানায় ২৯ জন, শাহ আলী থানায় ২১ জন, পল্লবী থানায় ২৮ জন, কাফরুল থানায় ১৯ জন, দারুস সালাম থানায় ১৩ জন, রূপনগর থানায় ৮ জন এবং ভাষানটেক থানায় ৬ জন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
হবিগঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের গাছ চুরির অভিযোগে ৬২ জনের বিরুদ্ধে মামলা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা