মাদারগঞ্জে নিখোঁজের দুইদিন পর অটোচালকের লাশ উদ্ধার  

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ২০:০৭
অ- অ+

জামালপুরের মাদারগঞ্জে ডোবা থেকে নিখোঁজের দুইদিন পর জহুরুল ইসলাম (৫০) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার মাথাভাঙা মোড়ের ৫শ মিটার পশ্চিমে সড়কের পাশে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে মডেল থানা পুলিশ।

নিহত জহুরুল ইসলাম (৫০) উপজেলা গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তোফাজ্জলের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার ঘুঘুমারী এলাকা থেকে যাত্রী নিয়ে অটো চালিয়ে বালিজুড়ী বাজারে আসার পথে আমলীতলা নামকস্থানে অটো রেখে নিখোঁজ হয় চালক।

অটোরিকশায় মরিচের গুড়া দেখতে পায় লোকজন। পরে খবর দিলে অটো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় দুদিন পূর্বে আমলীতলা এলাকার রাস্তার পাশ থেকে অটো রিকশা উদ্ধার করে পুলিশ। নিখোঁজ এর ঘটনায় মঙ্গলবার রাতে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করে নিখোঁজ পরিবারের সদস্য।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভুঞা জানান, বেলা সাড়ে ১১ টায় স্থানীয়দের ফোনে ঘটনাস্থলে গিয়ে অটোচালকের মরদেহ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটোচালককে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ইরান যুদ্ধে নিহত ১৮ সেনা, আহত ৭৫৭: পেন্টাগন
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ
জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা