বগুড়ায় শিবগঞ্জে ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৬, ১২:৪৭
অ- অ+

বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় বিজিবির এক হাবিলদার নিহত হয়েছেন।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্যের নাম হাবিলদার রফিকুল ইসলাম। তিনি নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাবার নাম কপিল উদ্দিন সরকার। রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া ফরকের হাট এলাকার বাসিন্দা।

কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটিতে বাড়ি ফেরার পথে এক সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন রফিকুল ইসলাম। পরে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন তিনি।

এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রফিকুল ইসলাম।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন বলেন, ছুটিতে বাড়ি ফেরার পথে সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন রফিকুল। পরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/২২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা পাঁচদিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের যেসব কারণে ভিসা বাতিল হতে পারে
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে ২৫ বাংলাদেশি এজেন্সি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেপ্তার, মামলা ৩২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা