রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৬, ১৭:৫৮| আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৯:৩২
অ- অ+

নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দল র‌্যালি, আলোচনা সভাসহ দুই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির মধ্যে ছিল- স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রিড়া প্রতিযোগিতা, জলাশয়ে মাছ অবমুক্ত করণ, বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সন্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ।

শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় সংসদ সদস্যসহ উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। র‌্যালি শেষে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহামুদ হাসান বেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো. শফিউল আজম টুটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সহ-সভাপতি রোকুনুজ্জামান খান রুকু, একেএম জাকির হোসেন, যুগ্ন সম্পাদক নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি প্রমুখ।

(ঢাকা টাইমস/২২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
সৌদি বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত-আহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সৌদি বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত পাকিস্তানি নাগরিক, আহত ১১