শাহবাগে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৬, ১৮:৫৬
অ- অ+

রাজধানীর বাংলামোটর এলাকা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শনিবার দুপুরে বাংলামোটর সুন্দরবন পানির পাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. সোহরাব উদ্দিন (৪৩)। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ভায়না পশ্চিমপাড়ার বাসিন্দা।

সন্ধ্যায় র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে র‍্যাব-১০ সদর কোম্পানির একটি দল অভিযান চালায়। এ সময় শাহবাগ থানার বাংলামোটর সুন্দরবন পানির পাম্প এলাকা থেকে সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, সোহরাব উদ্দিন ঝিনাইদহের হরিণাকুণ্ড থানায় ২০১৭ সালের ৪ মার্চ দায়ের করা একটি অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডে সাজাপ্রাপ্ত। মামলাটি অস্ত্র আইনের ১৯(অ) ধারায় করা হয়েছিল। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহরাব উদ্দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার সোহরাব উদ্দিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি ১মাস পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
বাউল সম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মরদেহ উদ্ধার
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ