সালথায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় বিএনপি নেতার দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৬, ২০:০৭
অ- অ+

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করায় মো. শাহ আলম মাতুব্বর (৫৫) নামে এক বিএনপি নেতার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় ওই বিএনপি নেতার একটি দাঁত ভেঙে পড়ে গেছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত শাহ আলম মাতুব্বর উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

হামলার শিকার বিএনপি নেতা শাহ আলম মাতুব্বর অভিযোগ করে বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় গত বুধবার মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ মোল্যাকে গ্রেপ্তার করেন পুলিশ। তাকে গ্রেপ্তারের বিষয়টি প্রথমে আমি কিছু জানিই না। কিন্তু ওই আওয়ামী লীগ নেতার সমর্থকদের ধারনা, আমি তাকে গ্রেপ্তার করিয়েছি। এরপর শুক্রবার সন্ধ্যায় আমি মাঝারদিয়া বাজারে গেলে আওয়ামী লীগ নেতা ফরিদ মোল্যার সমর্থকরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমার একটি দাঁত ভেঙে পড়ে গেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকা টাইমস/২২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাহিরপুর সীমান্ত থেকে ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ
কলকাতায় আবাসিক হোটেলে আগুন: বেনাপোল দিয়ে ৫ জনের মরদেহ হস্তান্তর
তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পুলিশকে দিলেন নানা নির্দেশনা
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব, দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা