খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৬, ০০:০৮

রাজধানীর খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১১টার দিকে হাসপাতালের নিচতলায় জেনারেটর রুমে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ২২ মিনিটের চেষ্টায় রাত ১১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































