ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল সদৃশ মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়াগ্ৰামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— পীরগঞ্জ সেনুয়া গ্ৰামের মোস্তাক আলীর ছেলে মো. তানভীর রানা (২১) এবং একই গ্রামের লতিফুর রহমানের মেয়ে মোছা. পলি আক্তার (৪১)।
র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. ফারুকের বসতবাড়ির গোয়ালঘরে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/২৩আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































