ফরিদপুর থেকে অপহৃত বিদেশফেরত  যুবকের অর্ধগলিত  লাশ টঙ্গীর ড্রেন থেকে উদ্ধার

মোঃ রাজীব হোসেন, টঙ্গী -পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১৪:৫৮
অ- অ+

ফরিদপুর থেকে অপহৃত বিদেশফেরত যুবক আকাশ সরদারের (২১) অর্ধগলিত লাশ গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দান সংলগ্ন একটি ড্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ। র‌্যাবের ছায়া তদন্তে গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আকাশ সরদার ফরিদপুর কোতোয়ালি থানার রহমত বেপারী পাড়া গ্রামের করিম সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে বিদেশ থেকে দেশে ফেরেন আকাশ। দেশে এসে বেকার থাকায় চাকরির প্রলোভন দেখিয়ে গত ২৭ জুলাই একটি চক্র তাকে টঙ্গীতে নিয়ে আসে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এ ঘটনায় আকাশের বাবা করিম সরদার ফরিদপুর কোতোয়ালি থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। মামলায় মাজহারুল ইসলাম মিঠু (৩০), অপু মিয়া (২৫) ও সুমন মিয়া (৩৫)-এর নাম উল্লেখ করে আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রোববার টঙ্গী এলাকা থেকে মামলার এক নম্বর আসামি মাজহারুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়।

পরে মিঠুর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৯টার দিকে টঙ্গী ইজতেমা ময়দান সংলগ্ন ১৯ নম্বর টয়লেটের পাশের ড্রেন থেকে আকাশের অর্ধগলিত লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবীর বিশেষ কর্মসূচির নির্দেশ
মৌলভীবাজারে অন্য ব্যক্তিকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড
হাম উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা