জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ২২:১০
অ- অ+

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতাল পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামে এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আইওএম হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার একে ফজলুল হকের মেয়ে। তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম’র) সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সোমবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে ১৪ এপিবিএনের মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৩ এর ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আইএমও হাসপাতালে সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার কক্সবাজার থেকে কাজের পরিদর্শনের জন্য সকাল সাড়ে ৯টার সময় হাসপাতালে আসেন তিনি। কাজ পরিদর্শনের সময় ফারহানা হকের ওড়না জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এক পর্যায়ে জেনারেটরের সঙ্গে মাথার চুলও পেঁচিয়ে যাওয়ায় গুরুতর আহত হন তিনি। পরে আইওএম হাসপাতালের চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালের উদ্দেশ্যে পাঠানোর নির্দেশ দেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে ফারহানার মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

(ঢাকা টাইমস/২৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
বিমানবন্দরে দুই ভারতীয়ের ট্রলি থেকে ৫ কেজি কুশ উদ্ধার
যুবলীগের ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ, ফাঁড়ির ইনচার্জসহ ২৭ পুলিশ সদস্যকে একযোগে বদলি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা