মাটির নিচে মিলল নিখোঁজ কলেজছাত্রের বস্তবন্দি মরদেহ 

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ১৬:২২
অ- অ+

টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের পাঁচদিন পর মো. শামীম (২৩) নামে এক কলেজছাত্রের মরদেহ মাটির নিচ থেকে বস্তবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ওই যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার দুপুরে ভাদ্রা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মৃত শামিম ওই গ্রামের বিল্লাল মল্লিকের ছেলে ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র।

এ ঘটনায় মূল অভিযুক্ত ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে অনিককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২১ আগস্ট বিকেলে শামীম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের দুইদিন পর ২৩ আগস্ট নিহতের বাবা বিল্লাল মল্লিক বাদী হয়ে নাগরপুর থানায় একটি সাধারণ ডাইরি করেন। পরে পুলিশ সন্দেহ ভাজন অবস্থায় অভিযুক্ত অনিককে (২৮) আটক করেন। তার কাছ থেকে হত্যাকাণ্ডের স্বীকার কলেজ ছাত্র শামীমের মুঠোফোন উদ্বার ও তার তথ্য মতে ঘটনা অনিকের বাড়ি পাশ থেকে মাটি খুড়ে লাশটি উদ্বার করা হয়।

নিহতের বাবা বিল্লাল মল্লিক বলেন, ঘাতক অনিক শামিমের মোবাইল থেকে আমার বাড়িতে ফোন করে দেড় লক্ষ টাকা ৩০ মিনিটের মধ্যে পাঠাতে বলে ফোন বন্ধ করে দেয়। তিনি সন্তান হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও দোষিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে অনিক নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের ব্যাপারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

(ঢাকা টাইমস/২৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম
মাদারীপুরে পানিতে পড়ে যমজ ২ বোনের মৃত্যু
হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা