মাদারীপুরে পানিতে পড়ে যমজ ২ বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ১৬:৩২
অ- অ+

মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে পড়ে পাঁচ বছর বয়সী যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই যমজ শিশু মোল্লাকান্দি গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজবাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলছিল তাবাসসুম ও তাহারিয়া। এ সময় হঠাৎ পুকুরে পড়ে ডুবে যায় তারা। বাড়ির পাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে নিহত যমজ বোনের বাড়িতে গিয়েছিলাম। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম
মাটির নিচে মিলল নিখোঁজ কলেজছাত্রের বস্তবন্দি মরদেহ 
হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা