ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ১৯:৩৮
অ- অ+

জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) শহরের পশ্চিম আলীপুরে অবস্থিত ‘কামরাঙ্গা’ নামক অভিনেতার বাসভবনে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে অভিনেতা ফজলুর রহমান বাবু এ ঘটনায় কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ফজলুর রহমান বাবু বলেন, পরিবার সহ ঢাকায় থাকি। মাসে এক-দুই বার গ্রামের বাড়িতে বেড়াতে আসি। গত ১৫ দিন আগেও এসেছিলাম। দুই দিন থেকে পুনরায় ঢাকায় চলে যাই। গতকাল সোমবার রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা বেশ কিছু মালামালও কে নিয়ে গেছে।

তিনি জানান, শুধু তার বাড়িরই নয় অন্যদের বাড়িতেও একই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, অভিনেতা ফজলুর রহমান বাবুর বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় তিনি নিজে থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।

(ঢাকা টাইমস/২৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলে যাচ্ছে একটি মন্ত্রণালয়ের নাম
দুর্গাপূজার নিরাপত্তা দেখতে ঢাকেশ্বরী মন্দিরে এসআরবি ডিজি আহসান হাবীব পলাশ
ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের মধ্যে আওয়ামী লীগ: রিজভী
ধর্মীয় বৈচিত্র্যের মধ্যেই জনগণের ঐক্য ও শক্তি নিহিত: সাইফুল হক