আখাউড়ায় কমতে শুরু করেছে উজানের ঢলের পানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ২০:১৬
অ- অ+

ভারতের ত্রিপুরার অতি বৃষ্টির ফলে সীমান্তবর্তী বাংলাদেশের গ্রামগুলোতে আসা পানি নামতে শুরু করেছে। প্লাবিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গ্রাম থেকে পানি নেমে গিয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে।

এদিকে সোমবার দুপুরের পর থেকে মঙ্গলবার পর্যন্ত হাওড়া নদীর পানি বিপদসীমার ১৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমে গেছে কালন্দি খালের পানি।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে আখাউড়া উপজেলায় ৪,০১২ হেক্টর জমিতে ধানের আবাদ হচ্ছে। দুই সপ্তাহ আগে জমিতে চারা রোপন করা হয়েছিল। ঢলের পানিতে দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রায় ২৫০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে যায়। তবে পানি কমতে শুরু করায় ফসলি জমির তেমন কোনো ক্ষতি হবে না।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া জানান, পানি বৃদ্ধির কারণে কিছু ফসলি জমি তলিয়ে গেলেও মৎস্য খাতে কোন ক্ষতি হয়নি। ইতোমধ্যে পানি কমতে শুরু করেছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন কাজ করছে। পানিবন্দি পরিবারকে সহায়তা করা হয়।

(ঢাকা টাইমস/২৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলে যাচ্ছে একটি মন্ত্রণালয়ের নাম
দুর্গাপূজার নিরাপত্তা দেখতে ঢাকেশ্বরী মন্দিরে এসআরবি ডিজি আহসান হাবীব পলাশ
ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের মধ্যে আওয়ামী লীগ: রিজভী
ধর্মীয় বৈচিত্র্যের মধ্যেই জনগণের ঐক্য ও শক্তি নিহিত: সাইফুল হক