ঢেউয়ে উল্টে ডুবে গেল নৌযান, নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার; নিখোঁজ ১

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ০৯:৪১
অ- অ+

কক্সবাজারের বঙ্গোপসাগরে তীব্র ঢেউয়ের তোড়ে নিজেদের তৈরি জোড়া নৌযান উল্টে ডুবে যাওয়ার ঘটনায় নিউজিল্যান্ডের একই পরিবারের তিন নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৬ বছর বয়সী অ্যালবার্ট নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজারের নাজিরাটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, সকালে কামাল উদ্দিন নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, বিদেশি নাগরিকসহ দুটি জোড়া লাগানো নৌযান সাগরের তীব্র ঢেউয়ের তোড়ে উল্টে ডুবে যাচ্ছে। নৌযানটিতে নারী ও শিশুও রয়েছে বলে তিনি জানান।

কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল ইমরান। পরে বিষয়টি দ্রুত উদ্ধারের জন্য কক্সবাজার কোস্টগার্ডের কন্ট্রোল রুম ও নৌ-পুলিশকে জানানো হয়। উদ্ধার কার্যক্রমে কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই হরলাল মল্লিক।

জানা যায়, নিউজিল্যান্ডের একই পরিবারের চার নাগরিক নিজেদের তৈরি জোড়া নৌযান নিয়ে বঙ্গোপসাগরে ঘুরছিলেন। তারা হলেন—জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬), অ্যালবার্ট (১৬) ও রালফ (১৩)।

একপর্যায়ে নাজিরাটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় তীব্র ঢেউয়ের তোড়ে নৌযানটি উল্টে গিয়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড উদ্ধার অভিযানে রওনা দেয়। তবে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আশপাশের অন্যান্য নৌযানের লোকজন তিনজনকে জীবিত উদ্ধার করেন। এ সময় ১৬ বছর বয়সী অ্যালবার্ট নিখোঁজ হন।

পরে ঘটনাস্থলে পৌঁছে কোস্টগার্ড উদ্ধার হওয়া তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক শুশ্রূষা শেষে তাদের কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিখোঁজ অ্যালবার্টকে উদ্ধারে কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে যাচ্ছে। তার সন্ধানে সাগরের সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
সৌদি বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত-আহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সৌদি বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত পাকিস্তানি নাগরিক, আহত ১১