খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত থেকে ২৬ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেপ্তারকৃত আসামির নাম– মো. হুমায়ুন কবির ভূঁইয়া (৫০)।
বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, মঙ্গলবার দুপুর ৩টা ৫ মিনিটে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬ কেজি গাঁজা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার হুমায়ুন কবিরকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































