বগুড়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ২০:৪৯
অ- অ+

বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলাম (৩৬) গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১২।

বুধবার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাব-১২ সূত্র জানায়, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহল দেওয়ার সময় র‍্যাব সদস্যরা গোপন তথ্য পান, একজন ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। তথ্যের ভিত্তিতে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসানো হয়।

রাত ৯টার দিকে নম্বরবিহীন একটি যাত্রীবাহী অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে র‍্যাব সেটি থামায়। অটোরিকশায় একমাত্র যাত্রী ছিলেন রবিউল ইসলাম। তার আচরণে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার ব্যাগে ইয়াবা থাকার বিষয়টি তিনি স্বীকার করেন। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, রবিউল ইসলাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি। কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। ইতোমধ্যে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৬আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
বদলে যাচ্ছে একটি মন্ত্রণালয়ের নাম
দুর্গাপূজার নিরাপত্তা দেখতে ঢাকেশ্বরী মন্দিরে এসআরবি ডিজি আহসান হাবীব পলাশ
ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের মধ্যে আওয়ামী লীগ: রিজভী