গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ০৯:০৩| আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১১:৪৮
অ- অ+

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানাধীন দেওয়ালিয়া বাড়ি এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২টি গুদাম পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে দেওয়ালিয়া বাড়ি এলাকার বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুনের খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট কাজ করছে। তবে বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নেভাতে কিছুটা সমস্যা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন গুদাম মালিকরা।

গুদাম মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/২৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
বদলে যাচ্ছে একটি মন্ত্রণালয়ের নাম
দুর্গাপূজার নিরাপত্তা দেখতে ঢাকেশ্বরী মন্দিরে এসআরবি ডিজি আহসান হাবীব পলাশ
ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের মধ্যে আওয়ামী লীগ: রিজভী