মিরপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ১৫:১৫| আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৫:৪২
অ- অ+

রাজধানীর মিরপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম– মো. সোহেল রানা ওরফে কালু (৪০)। বৃহস্পতিবার মিরপুর থানার কল্যাণপুর আট নম্বর বস্তি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপুর আনুমানিক একটার দিকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তিনি মিরপুর মডেল থানায় করা একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। ওই মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর