দিনাজপুরে শ্রমিক নেতা আটকের প্রতিবাদে থানা ঘেরাও, সংঘর্ষে আহত ১৫, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ১৬:০৭
অ- অ+

মোটর পরিবহন শ্রমিক নেতাকে আটক ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে ছড়িয়ে পড়েছে শ্রমিকদের দুটি গ্রুপের সংঘর্ষ। সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। থানার সামনে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। চলছে শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে বাস-ট্রাক-ট্যাংকলড়ি, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন দিয়ে সড়ক অবরোধ করা হয়েছে।থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে সাধারণ শ্রমিকরা।

বৃহস্পতিবার সকালে থানা ঘেরাও করা শ্রমিকদের সঙ্গে জাতীয়তাবাদী শ্রমিকদের থানার ভেতরেই সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আটক শ্রমিক নেতা শেখ বাদশাকে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এ নিয়ে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করা হয়েছে। উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। আলোচনার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা শেখ বাদশাকে বুধবার রাতে আটক করে পুলিশ।

(ঢাকা টাইমস/২৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি’
দলে জায়গা পেলেন শেবাগ ও দ্রাবিড়ের ছেলে
পিংক বাসের চালক নিচ্ছে বিআরটিসি, লাগবে যে যোগ্যতা
নেত্রকোনায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা