মিরপুর বিভাগে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ১৮:০২
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের আওতাধীন সাত থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিএমপির মিরপুর বিভাগের সাত থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরমধ্যে মিরপুর মডেল থানায় ৪০ জন, শাহ আলী থানায় ১৯ জন, পল্লবী থানায় ৪৬ জন, কাফরুল থানায় ১১ জন, দারুস সালাম থানায় ১৮ জন, রূপনগর থানায় ৭ জন এবং ভাষানটেক থানায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিসি মো. মোস্তাক সরকার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রকেট প্রযুক্তিতে এবার আকাশে উড়বে গাড়ি, রোডস্টার নিয়ে ইলন মাস্কের টেসলার নতুন চমক
পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি ১মাস পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
বাউল সম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ