ওজন কমানোর কফি বিক্রির নামে ভয়াবহ প্রতারণা, ‘গ্লোরিয়াস গ্যালারি বাই মাহি’কে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৬, ১৪:৪৬| আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৪:৫৫
অ- অ+

অনলাইনে ওজন কমানোর কফি বিক্রির নামে মিথ্যা ও অবৈজ্ঞানিক দাবি এবং অনুমোদনহীন পণ্য বাজারজাতের অভিযোগে ‘গ্লোরিয়াস গ্যালারি বাই মাহি’কে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Glamorous Gallery By Mahi’ নামেও ব্যবসা পরিচালনা করে। অভিযানের সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওজন কমানো এবং ৩৬টি রোগ থেকে মুক্তি দেওয়ার দাবি করে কফি বিক্রির অভিযোগ পাওয়া যায়।

অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনে ওই কফি সেবনে ওজন কমার পাশাপাশি বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার দাবি করা হচ্ছিল। তবে এসব দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা যথাযথ প্রমাণ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।

এ ছাড়া কফি বাজারজাত ও বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স বা অনুমোদন ছিল না বলেও অভিযানে উঠে আসে।

পরে আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

কর্মকর্তারা বলেন, অনুমোদন ছাড়া খাদ্যপণ্য বাজারজাত করা এবং মিথ্যা বা বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের আকৃষ্ট করা আইনবিরোধী। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

একই সঙ্গে লাইসেন্স ছাড়া এবং চটকদার বা মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে খাদ্যপণ্য ও বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল
চাপাইনবানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশু নিখোঁজ
নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই
মহাখালীতে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা