মিরপুর বিভাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাত থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।
পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে মোট ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানাভিত্তিক গ্রেপ্তারের মধ্যে মিরপুর মডেল থানায় ৪৩ জন, শাহ আলী থানায় ১৮ জন, পল্লবী থানায় ৪৩ জন, কাফরুল থানায় ৮ জন, দারুস সালাম থানায় ৪২ জন, রূপনগর থানায় ৯ জন এবং ভাষানটেক থানায় ১১ জন আসামি রয়েছেন।
ডিসি মো. মোস্তাক সরকার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































