যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, ০০:৫৪| আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০১:১৭
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী থানাহাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি মিতু আক্তারকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাতেই যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক শুক্রবার রাতে ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি থানাহাজত থেকে পালিয়ে যান।

পরবর্তীতে টানা ৪০ ঘণ্টার অভিযানের পর রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক।

এর আগে ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মীর মুহসীন মাসুদ রানা বলেছিলেন, গত বৃহস্পতিবার সকালে তিন দিনের রিমান্ডে থাকা মিতু আক্তার কৌশলে যাত্রাবাড়ী থানা হাজত থেকে পালিয়ে যান। মিতু আক্তার রাসেল হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবার ছিলো রিমা-ের শেষ দিন। তাকে আদালতে পাঠানোর আগেই সকাল ১০টার দিকে কৌশলে পালিয়ে যান।

এদিকে থানা হেফাজত থেকে আসামি পলায়নের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার দায়ে পুলিশের ৪ সদস্যকে প্রাথমিকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান, ‘সব ঘটনার ওপর নজর রাখছি’: জয়সওয়াল
কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার যানজট, নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ
বাবাকে হারিয়ে সাবেক পুলিশ কর্মকর্তা আনসার খান পাঠানের আবেগঘন স্মৃতিচারণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা