সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, ১৬:২৩
অ- অ+

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় জিরা, কম্বল, ফল, প্রসাধনীসামগ্রী, গরু, পানমসলা ও সুপারি জব্দ করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।

জব্দ করা পণ্য ও নৌকার আনুমানিক সিজারমূল্য ২৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২৯আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি ডাবলু-সম্পাদক পলাশ
পূবাইলে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক
ছেলের সঙ্গে ওমরাহ করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার