খুলনায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হামে ১ জনের

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, ১৮:৩৩| আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৮:৩৬
অ- অ+

খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের উপদ্রব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (২৯ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য দপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৪৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৮৫ জন এবং খুলনা জেলা হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি হন। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো ২ জন রোগীই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে মোট ৬৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩২২ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা ১৯ জন।

অন্যদিকে, বিভাগের হাম সংক্রান্ত পৃথক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৩ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় খুলনা জেলায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত বিভাগে মোট ১০ হাজার ৮৯ জন সন্দেহভাজন হাম রোগী চিহ্নিত হয়েছেন, যার মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬৫ জন। আর সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

(ঢাকা টাইমস/২৯আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি ডাবলু-সম্পাদক পলাশ
পূবাইলে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক
ছেলের সঙ্গে ওমরাহ করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার