৩ ফুট করে খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ১৬:৪৩
অ- অ+

কাপ্তাই হ্রদে আশঙ্কাজনকভাবে পানি বেড়ে যাওয়ায় বাঁধের ১৬টি জলকপাট ৩ ফুট করে খুলে দেয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে এ তথ্য জানান কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৩ ফুট করে খুলে দেয়ায় প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক এবং বিদ্যুৎ উৎপাদনের ৫টি ইউনিটের মাধ্যমে ৩২ হাজার কিউসেক সর্বমোট ৯০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। তখন গেটগুলো দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছিল। পরে রাত ১০টা ৩৫ মিনিটে প্রতিটি গেটের ওপেনিং আরও ৬ ইঞ্চি বাড়িয়ে ১ ফুট করা হয়। রোববার (৩০ আগস্ট) ভোরে তা বাড়িয়ে ২ ফুট এবং সকাল ১০টার দিকে ৩ ফুট করা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ১৬টি জলকপাটের ওপেনিং ৩ ফুটই রয়েছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, এর আগে শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়। তখন গেটগুলো দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছিল। পরে রাত ১০টা ৩৫ মিনিটে প্রতিটি গেটের ওপেনিং আরও ৬ ইঞ্চি বাড়িয়ে ১ ফুট করা হয়। রোববার ভোরে তা বাড়িয়ে ২ ফুট এবং সকাল ১০টার দিকে ৩ ফুট করা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ১৬টি জলকপাটের ওপেনিং ৩ ফুটই রয়েছে।

হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় বাঁধের ওপর চাপ কমানো এবং অতিরিক্ত পানি নিষ্কাশনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গেটগুলোর ওপেনিং বাড়ানো হচ্ছে। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

এদিকে, কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বাড়ায় রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত সেতুটি এখনো পানির নিচে তলিয়ে আছে। ঘুরতে আসা পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছে। অন্যদিকে, সাজেকগামী বাঘাইহাট সড়কের পানি সরে যাওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

এর আগে গত ১৮ জুলাই প্রথম দফায় গেটগুলো খোলা হয়েছিল এবং ২৩ জুলাই তা বন্ধ করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৯ দিনে দেশে রেমিট্যান্স এল ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ 
‌‘আইফোন কিনতে’ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করলেন বাবা
মক্কা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা