টাঙ্গাইলে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই, মাংস নিয়ে পালাল দুর্বৃত্তরা

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ১৮:৫৩
অ- অ+

টাঙ্গাইলের বাসাইলে একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। এরমধ্যে ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেছে এবং ৩টি জবাইকৃত ঘোড়া ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) ভোরে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা।

এসময় স্থানীয়দের আনাঘোনায় ৭টি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি জবাইকৃত ঘোড়ার মাংস নিতে পারেনি । সকালে স্থানীয়রা তিনটি জবাই করা ঘোড়া ও ৭টি ঘোড়ার মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।

ধারণা করা হচ্ছে- অন্য জায়গা থেকে ঘোড়া নিয়ে এসে এই নির্জন পরিত্যক্ত জায়গায় জবাই করা হয়েছে। ভোর হওয়ার কারণে ৭টি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি জবাইকৃত ঘোড়ার মাংস নিতে পারেনি।

স্থানীয় বাসিন্দা মফিজ মিয়া জানান, বিষয়টি জানতে পেরে দেখতে এসেছি। এখানে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। এরমধ্যে ৭টির মাংস নিয়ে গেছে আর তিনটি রেখে গেছে। তারা হয়তো কোন হোটেলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছে। এরআগেও উপজেলার নাইকানীবাড়ী ও গাজীর ভাঙ্গা এলাকায় ঘোড়া মাথা,হাড়. চামড়া ফেলে গিয়েছিল।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান,পরিত্যক্ত একটি বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করেছে। ভোর হয়ে যাওয়ায় ৭টি ঘোড়ার মাংস নিয়ে পালাতে পারলেও তিনটি জবাইকৃত ঘোড়া ফেলে রেখে চলে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাসাইল পৌরসভার পৌর সভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ৩টি জবাইকৃত ঘোড়াসহ ৭টির মাথা, হাড়.চামড়া ও নাড়িভুঁড়ি সেখান থেকে এনে অন্যত্র পুতে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিস্কার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষিকা রনজিনা হত্যা: সন্দেহভাজন দুই যুবককে আটকের দাবি র‍্যাবের
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় সেনাবাহিনী ও বিজিবি যৌথ চ্যাম্পিয়ন
সাইপ্রাসে উপকূলে ২৭০ জন যাত্রী নিয়ে নৌকাডুবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা