বগুড়ায় ডোবার পানি থেকে শিশুর মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ২০:৩৯
অ- অ+

বগুড়ার নন্দীগ্রামে ডোবার পানিতে ভাসমান অবস্থায় সামিউল ইসলাম সামির নামে ২ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার দারোগাপাড়া বাঁশ বাগানের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সামির দারোগাপাড়া মহল্লার আবু সাইদের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলাধুলা করছিল ২ বছর বয়সী সামিউল। হঠাৎই সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। বাড়ির পাশে বাঁশ বাগানের ডোবায় তার মরদেহ ভেসে ওঠে। পরিবারের তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হবে। পরিবার অভিযোগ করলে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য পদক্ষেপ এবং তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

(ঢাকা টাইমস/৩০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে শয্যা সংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
নড়াইলে ‘মহিলা কলেজ পাড়া’ সড়ক উদ্বোধন 
ঝালকাঠিতে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
কথা ছিল চোখের চিকিৎসা শেষে বাড়ি ফিরবেন, ফিরলেন লাশ হয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা