‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ এটা দেখতে চাই না: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫১
অ- অ+

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘সরকারি মাল দরিয়ামে ঢাল’ এটা আমরা দেখতে চাই না। সরকারি সম্পদ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করণে সরকার বদ্ধ পরিকর।

২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হবে। এ কর্মসূচির মাধ্যমে কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে এবং ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘এলাকাবাসীদের নিজ নিজ স্কুলের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। আপনাদের স্কুলের যেসব পুরোনো শিক্ষার্থী রয়েছেন, তাদেরও স্কুলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এতে স্কুলের প্রতি সবার দায়িত্ববোধ তৈরি হবে এবং বিদ্যালয়ের উন্নয়ন ত্বরান্বিত হবে।’

ম্যানেজিং কমিটি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 'ম্যানেজিং কমিটি কোনো রাজনৈতিক বিষয় নয়। স্কুলের এলাকার মানুষের অংশগ্রহণের ভিত্তিতে এই কমিটি গঠন করা হবে। এর মূল উদ্দেশ্য এলাকাবাসীকে বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত করা। এলাকাবাসী স্কুলের সঙ্গে যুক্ত থাকলে বিদ্যালয়টি আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে।’

জেলা প্রশাসক র‌ফিকুল ইসলামের সভাপ‌তিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি প্রকল্প পরিচালক মো. আবুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট ও অডিট) মিজ ইসরাত জাহান ও দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণমাধ্যমকর্মীদের সঙ্গে মিলিত হন।

(ঢাকা টাইমস/৩১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেট রেঞ্জের ডিআইজি বদলি, নতুন দায়িত্বে জাহাঙ্গীর হোসেন
লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্ক চুকিয়ে শেফিল্ডে হামজা
ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
রংপুরে চার খুন: ডোপটেস্টে সিদ্ধার্থ ও মুগ্ধের শরীরে ইয়াবার অস্তিত্ব মেলেনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা