নতুন পে-স্কেলে আপনার বেতন কত হবে? দেখে নিন গ্রেডভিত্তিক হিসাব

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ২০:৩৮| আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ২০:৩৯
অ- অ+

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়।

নতুন কাঠামো অনুযায়ী, ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বিভিন্ন হারে বাড়ছে। এর মধ্যে ১ম গ্রেডে নির্ধারিত মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা।

কোন গ্রেডে কত বেতন

১ম গ্রেড: ১ লাখ ৫৬ হাজার টাকা (নির্ধারিত)

২য় গ্রেড: ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা

৩য় গ্রেড: ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা

৪র্থ গ্রেড: ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা

৫ম গ্রেড: ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা

৬ষ্ঠ গ্রেড: ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা

৭ম গ্রেড: ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা

৮ম গ্রেড: ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা

৯ম গ্রেড: ৪৫ হাজার ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা

১০ম গ্রেড: ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা

১১তম গ্রেড: ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা

১২তম গ্রেড: ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা

১৩তম গ্রেড: ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা

১৪তম গ্রেড: ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা

১৫তম গ্রেড: ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা

১৬তম গ্রেড: ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা

১৭তম গ্রেড: ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা

১৮তম গ্রেড: ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা

১৯তম গ্রেড: ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা

২০তম গ্রেড: ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা

কবে থেকে কার্যকর

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতনস্কেলের মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মোট তিন ধাপে কার্যকর করা হবে। বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

নতুন বেতনস্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন বলে জানিয়েছে সরকার। এ জন্য সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুধু বেতন বাড়ছে না, সরকারি কর্মচারীদের জন্য আরও যে সুখবর
জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
মার্কিন বাহিনীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কড়া জবাব দেয়া হবে: ট্রাম্প
ব্রাজিলিয়ান উইঙ্গার আলান এলিয়াসকে কিনল ম্যানচেস্টার সিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা