জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ২১:১৪
অ- অ+

জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরোও কয়েকজন হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাজিত পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

(ঢাকা টাইমস/৩১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি ডাবলু-সম্পাদক পলাশ
পূবাইলে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক
ছেলের সঙ্গে ওমরাহ করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার