ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১২
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার পুলিশ পরিদর্শককে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। তাদের মধ্যে উত্তরা-পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সালাহ উদ্দিন কাদেরকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) করা হয়েছে। পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নুরুল ইসলামকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিম তপনকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি ১মাস পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
বাউল সম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মরদেহ উদ্ধার
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ