গাইবান্ধায় দুই মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচগাছি গ্রামের নজরুল ইসলামের ছেলে লিমন মিয়া ও চাঁদপাড়ার শাহীন মিয়ার ছেলে রুবেল মিয়া।
স্থানীয়রা জানায়, দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক দুজনই গুরুতর আহত হন। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক সেবা দিয়ে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করছেন।
(ঢাকা টাইমস/১সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































