বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল: ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১
অ- অ+

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষকে রক্ষা করার দল। আমাদের প্রিয় মা, মাটি ও মানুষের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়ে সারাবিশ্বে সুনাম অর্জন করেছেন। গণতন্ত্রের জন্য লড়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে দেশের জন্য কাজ করছেন। গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এরপর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দিনব্যাপী কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে দেশের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতন্ত্রকে পুনরুদ্ধার ও সুপ্রতিষ্ঠিত করতে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। অবশেষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশে ফ্যাসিস্টের পতন হয়েছে।

আমাদের প্রাণপ্রিয় নেতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে হানাদার মুক্ত করেছেন। তার হাতে গড়া এ দল।

তিনি বলেন, যেকোনো শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব শহীদ জিয়ার সৈনিকদের। মহান মুক্তিযুদ্ধে প্রসিডেন্ট জিয়াউর রহমান হাতিয়ার তুলে নিয়ে দেশের জন্য যুদ্ধ করেছেন। তার নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। আজ যারা মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করেন তারা বিদেশে বিলাসবহুল হোটেলে ছিলেন। আমরাই এ দেশের জন্য রক্ত দিয়েছি। বিএনপির নেতাকর্মীরা সবসময় দেশের মানুষের জন্য লড়াই করেছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ও জুলাই আন্দোলন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে। আমাদের সব নেতাকর্মীরা জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে।

হেলমেট বাহিনী আবার দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সব অপশক্তির যেকোনো ষড়যন্ত্র রুখে দিবে বিএনপি নেতাকর্মীরা। সবশেষ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

মন্ত্রী আরও বলেন, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি এসব কঠোর হতে দমনে কাজ করতে নির্দেশনা দেন।

পরে মন্ত্রী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে পাইরা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন।

এর আগে দলীয় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। পরে বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচীতে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা প্রমুখ।

(ঢাকা টাইমস/১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২৪
ঘাটাইলে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিরাজগঞ্জে ইকোপার্ক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা