ঘাটাইলে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৭
অ- অ+

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত পাঠকপ্রিয় দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ৩১ বছর পূর্তি ও ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে ঘাটাইল প্রেসক্লাবে মঙ্গলবার বিকালে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দৈনিক মজলুমের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মো. নুরুজ্জামান মিঞার সভাপতিত্বে ঘাটাইল উপজেলা প্রতিনিধি রেজাউল করিম খান রাজুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মন্জুরুল হক মন্জু, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলার শাখার সভাপতি ও মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজজাদ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলার শাখার সদস্য সচিব মো. জহুরুর হক শামীম, ঘাটাইল উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন বকুল, উত্তর টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ গোলাম মোস্তফা, সাংবাদিক আব্দুল কাদের, ছাত্রনেতা সাগর হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৩১ বছর অতিক্রম করে ৩২তম বর্ষে পদার্পণ করা মজলুমের কণ্ঠ টাঙ্গাইলের সর্বাধিক প্রচারিত ও পাঠকপ্রিয় পত্রিকা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এ পত্রিকার ভূমিকা অনন্য। জনগণের কাছে সকল সংবাদ পৌঁছে দিতে মজলুমের কণ্ঠ নিরলস কাজ করে যাচ্ছে ।

(ঢাকা টাইমস/১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
পিএসজি ছেড়ে অ্যাস্টন ভিলায় সেনেগাল উইঙ্গার
সাবেক বিমানবাহিনী প্রধান খাদেমুল বাশারের ৫০তম শাহাদাতবার্ষিকী পালিত
নেপাল দূতাবাসের শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা