পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল

গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে গাজীপুর মহানগরের পূবাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে পূবাইলের চামুড্ডা বাজার সংলগ্ন এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের ব্যানারে এ কে এম ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা এ কে এম ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় দেখতে চান বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোবারক খান, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশিদ, গাজীপুর মহানগর জাসাস নেতা শহিদুল ইসলাম খান, বিএনপি নেতা মান্নান মিয়া, বিশিষ্ট সমাজসেবক বুলবুল মাস্টার, স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ান, যুবদল নেতা গনি মিয়া, সমাজসেবক নাসির দেওয়ান, সমাজসেবক জাহাঙ্গীর, যুবদল নেতা সোহেল, যুবদল নেতা হাসান এবং ৪০ নম্বর ওয়ার্ড কৃষকদল নেতা ইউনুস মিয়া প্রমুখ।
দোয়া মাহফিলে এ কে এম ফজলুল হক মিলনের রাজনৈতিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকার বিবেচনায় এ কে এম ফজলুল হক মিলনকে নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।
(ঢাকা টাইমস/১সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































