বেনাপোলে ভারতীয় নাগরিকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৭
অ- অ+

বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে ভারতে ফেরার পথে বেনাপোলে গৌতম মিস্ত্রি (৫৫) নামের এক ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে গৌতম বেনাপোল বন্দরে পৌঁছানোর পর গাড়ি থেকে নামতেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

গৌতম মিস্ত্রি ভারতের কলকাতার কালিয়ানগর, সুরাইয়া সেন পল্লীর বাসিন্দা। তিনি রমনী মিস্ত্রির ছেলে।

নিহতের স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২ আগস্ট স্বামীকে সঙ্গে নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। পরে বরিশালে এক আত্মীয়ের বাড়িতে যান। সেখানে ১২ দিন অবস্থান শেষে বুধবার ভারতে ফেরার জন্য বেনাপোলে পৌঁছান। গাড়ি থেকে নামার পরই গৌতম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ভারতীয় এক পাসপোর্টযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার স্ত্রী বেনাপোল ইমিগ্রেশন দফতরে এসেছিলেন। মরদেহ ভারতে পাঠানোর জন্য ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তাকে পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কাগজপত্র পাওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ভারতে পাঠানোর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশী মদ-ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ
চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ: চার পুলিশ সদস্য প্রত্যাহার  
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা, বাড়ছে ব্যাংকের ঝুঁকি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা