টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশী মদ-ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৭
অ- অ+

কক্সবাজারের টেকনাফে পৃথক তিনটি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পায় তারা। এর ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফের জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় দুটি বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন ও জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের দুটি বোট রেখে পালিয়ে যায়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

কোস্ট গার্ড বলেছে, এসব মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, গত মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।

জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লালমনিরহাটে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ন্যাটোর সদস্য দেশগুলো রাশিয়ার সাথে সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে: গ্রুশকো
বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম
শরীয়তপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা