লালমনিরহাটে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩১
অ- অ+

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিথি রানী (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধওলাই এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তিথি রানী ওই এলাকার বাবুল চন্দ্র রায়ের মেয়ে এবং কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে বাড়িতে তিথি রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাদের কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি নামিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়ার উদ্যোগ নেয়। তবে পরিবারের সদস্য ও স্থানীয়রা এতে আপত্তি জানান। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/২সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেরপুরে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
ন্যাটোর সদস্য দেশগুলো রাশিয়ার সাথে সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে: গ্রুশকো
বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম
শরীয়তপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা