শেরপুরে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৮
অ- অ+

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অভিযান চালিয়ে ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার রাবার বাগান এলাকায় অভিযান চালানো হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

এ সময় চোরাকারবারিরা সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা সেগুলো জব্দ করেন। জব্দ করা কসমেটিকসের সিজার মূল্য ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কমলো এলপিজি সিলিন্ডারের দাম
দুর্গম পার্বত্য সীমান্তে বিজিবির তৎপরতা বাড়ছে, উদ্বোধন হলো রহমতপুর বিওপি
লালমনিরহাটে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ন্যাটোর সদস্য দেশগুলো রাশিয়ার সাথে সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে: গ্রুশকো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা