জিগাতলার হেরিটেজ ইন্টার কন্টিনেন্টালকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৪
অ- অ+

রাজধানীর জিগাতলায় হেরিটেজ ইন্টার কন্টিনেন্টাল রেস্তোরাঁকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যোপকরণ ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় এ জরিমানা করা হয়।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) ৫৩, সাত মসজিদ রোডের হেরিটেজ ইন্টার কন্টিনেন্টালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রেস্তোরাঁটির রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ অনথন পাতি ও ক্র্যাব সস সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যোপকরণ—যেমন সয়া সস, চিকেন পাউডার ও কাশমিরি মরিচ—সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

অভিযানের সময় রেস্তোরাঁ কর্তৃপক্ষ হালনাগাদ ট্রেড লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ ও পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।

পরে এসব অপরাধের কথা স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্তোরাঁটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩৮ লাখ টাকা নিয়ে কর নথি বদলের অভিযোগ, কর কর্মকর্তার পদোন্নতি ৮ বছর স্থগিত
দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
সরকারি কর্ম কমিশনের নতুন সভাপতি মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পথশিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী ও খাবার বিতরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা