জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৫
অ- অ+

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। একই সঙ্গে সময় থাকতেই হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

তবে মতিঝিলে অফিস সময়ের পর হকারদের জন্য নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, অফিস সময় শেষে বিকেল ৪টার পর মতিঝিলে নাইট মার্কেট চালু করা হবে। সেখানে হকাররা ব্যবসা করতে পারবেন।

আব্দুস সালাম বলেন, ‘সপ্তাহে সাত দিন তাদের সব জায়গায় বসতে দেওয়া সম্ভব নয়। এটা হকারদেরও মানতে হবে। নিয়ম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি মেনে নির্দিষ্ট স্থানে তাদের বসতে হবে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে নগরে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে।

এ সময় নগরে পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ী ও বিভিন্ন অফিসের কর্মকর্তাদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে সতর্ক করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, যত্রতত্র ময়লা ফেলার কারণে নগরের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাই সবাইকে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে।

(ঢাকাটাইমস/৩ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মাছ অবমুক্ত করলেন আরডিএ চেয়ারম্যান
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
পুলিশের তিন কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা