বগুড়া শহর ছাত্রদলের ৫ নেতাকর্মী বহিষ্কার

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৯
অ- অ+

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া শহর শাখার পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সংগঠনটির দপ্তর সম্পাদক রাতুল আহসান রিয়াদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মো. নাফিউল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. প্রান্ত ইসলাম, সদস্য রাকিবুল হাসান রাকিব এবং ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এস এম শিহাব।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া শহর শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংগঠনের সভাপতি এস এম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিফুর রহমান রিমন তাদের বহিস্কারের অনুমোদন দিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শজিমেক হাসপাতালের সপ্তম তলার মেডিসিন ওয়ার্ডে শ্বাসকষ্টজনিত রোগে রাজাপুর গ্রামের মো. আব্দুল মালেক (৫৫) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের বিরোধের সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে। পরে মামলা হলে পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে নিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সদ্য বহিষ্কৃত শহর ছাত্রদলের নেতাকর্মী রয়েছেন।

এ ঘটনার পর নিজেদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। বৃহস্পতিবার প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।

(ঢাকা টাইমস/৩সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন
অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
রেলওয়ের শীর্ষ তিন পদে রদবদল
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা