রূপগঞ্জে সড়ক সংস্কারে বালি ভরাট কাজের উদ্বোধন 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৩
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছনি এলাকায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেছেন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরনবী ভুঁইয়া।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ছনি জেলে পাড়া এলাকায় এ সড়ক সংস্কার কাজে বালি ভরাট কাজের উদ্বোধন করেন তিনি৷

এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড মেম্বার ইয়াজুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন মনু, ১,২,৩ নম্বর ওয়ার্ড মহিলা মেম্বার সানজিদা সেলিনা, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাশিদুল আলম বাবু, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সাইদুল খন্দকার, সহ-সভাপতি নয়ন খনন্দকার, ইউনিয়ন যুবদলের সংগঠনিক সম্পাদক তুষার খন্দকার প্রমুখ।

প্রশাসক নূর নবী ভুঁইয়া বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সুনজর রয়েছে। তাই আমি এ ইউনিয়নকে সোনার রূপগঞ্জ হিসেবে গড়ে তুলতে পারবো। ফলে ইউনিয়নবাসির সেবায় নিজেকে নিয়োজিত করেছি।

(ঢাকা টাইমস/৩সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন
অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
রেলওয়ের শীর্ষ তিন পদে রদবদল
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা